উজিরপুরে বাস খাদে, প্রাণ গেল ১ নারীর

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ

2026-03-29T15:37:31+00:00
2026-03-29T15:37:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উজিরপুরে বাস খাদে, প্রাণ গেল ১ নারীর
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১৩৫)
দুর্ঘটনাকবলিত বাসি
X

দুর্ঘটনাকবলিত বাসি

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত নারী ইতি  বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা। তিনি গুরুদাস চক্রবর্তীর স্ত্রী। দুর্ঘটনায় গুরুদাস চক্রবর্তী (৬০), তাদের মেয়ে উপমা চক্রবর্তী (১৬) এবং স্বরূপকাঠি উপজেলার পবিত্র মজুমদার (৫০) গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী গ্রিনভিউ পরিবহনের একটি বাস চলন্ত অবস্থায় হঠাৎ সামনের চাকা বিকল হয়ে পড়ে। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদে উল্টে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়।

গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, আহতদের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে যানবাহনের ত্রুটি ও অসতর্ক চালনার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy