কেন্দুয়ায় অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনে সরেজমিনে ইউএনও

কেন্দুয়া প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হিমালয় ফিলিং স্টেশনে জ্বালানি তেল যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন

2026-03-29T21:34:33+00:00
2026-03-29T21:34:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় অনিয়ম ঠেকাতে ফিলিং স্টেশনে সরেজমিনে ইউএনও
কেন্দুয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম   (ভিজিট : ৪২)
ফিলিং স্টেশনে সরেজমিনে ইউএনও
X

ফিলিং স্টেশনে সরেজমিনে ইউএনও

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হিমালয় ফিলিং স্টেশনে জ্বালানি তেল যথাযথভাবে সরবরাহ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাতুল ইসলাম।

রোববার তিনি নিজ ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রোববার  বিকেলে সরেজমিনে গিয়ে তেলের রিজার্ভার ও যাচাই বিক্রয় সংক্রান্ত রেজিস্টার তদারকি করা হয়। 

পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন। এ সময় স্টেশন মালিক ও ম্যানেজারকে সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।ইউএনও তার পোস্টে আরও উল্লেখ করেন, জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলায় জ্বালানি সংকট ও সরবরাহে অনিয়মের অভিযোগ ওঠার পর প্রশাসনের এ তৎপরতা জনমনে স্বস্তি ফিরিয়েছে। উল্লেখ্য, জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এমন নজরদারি কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy