মনোহরদীতে গাঁজা সেবনকালে আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান

2026-03-30T11:26:50+00:00
2026-03-30T11:26:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে গাঁজা সেবনকালে আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ৭৩)
মনোহরদী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
X

মনোহরদী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নরসিংদীর মনোহরদী উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) উপজেলার একদুরিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, প্রকাশ্যে গাঁজা সেবন ও অশোভন আচরণের সময় তিনজনকে আটক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সজিব মিয়া। এ সময় মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মোঃ শাহীনুর ইসলাম উপস্থিত ছিলেন।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে মোবারককে ৬ মাস, আলামিনকে ৪ মাস এবং মোমেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সজিব মিয়া বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সমাজকে নিরাপদ রাখতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy