প্রীতম হাসানের নতুন ঘোষণা

বিনোদন রিপোর্ট

বিনোদন

ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তার ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের

2026-03-30T16:45:43+00:00
2026-03-30T16:45:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
প্রীতম হাসানের নতুন ঘোষণা
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১২৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ড্যান্স ঘরানার গানে আলাদা পরিচিতি আছে সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসানের। ক্যারিয়ারের শুরুতে তার ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। ২০২০ সালে কাবাবের হাড্ডি প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম। তবে গত কয়েক বছর সিনেমার আইটেম গানে পাওয়া যাচ্ছিল তাকে। 

এবার সিনেমার আইটেম ঘরানার গান থেকেও বিরতির ঘোষণা দিলেন প্রীতম। মৌলিক গানের মতো সিনেমার গানেও নিজের জাত চিনিয়েছেন প্রীতম হাসান। তার ঝুলিতে আছে ‘লাগে উরা ধুরা’, ‘চাঁদ মামা’, ‘লিচুর বাগান’-এর মতো জনপ্রিয় গান। শাকিব খানের ঈদের সিনেমার আইটেম গান মানেই ছিল প্রীতম হাসান। গত চারটি ঈদে এমন দৃশ্য ছিল নিয়মিত। এই রোজার ঈদেও শাকিবের ‘প্রিন্স’ সিনেমার জন্য আইটেম গান বানিয়েছেন তিনি। ‘জ্বালা জ্বালা’ শিরোনামের গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

প্রীতম জানান, কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার পরিকল্পনা করছিলেন তিনি। চিন্তা করছিলেন এমন কিছু করার, যেখানে ভিন্নভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা যায়। তাই অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। তিন মাস আগে সেই সুযোগ সৃষ্টি হয় প্রিন্স সিনেমার মাধ্যমে। রুনা লায়লার সঙ্গে গানের খবর দেওয়ার সময়েই সিনেমার ড্যান্স ট্র্যাক থেকে বিরতির কথা জানান প্রীতম।

প্রীতম বলেন, ‘কিছু সময়ের জন্য সিনেমার ড্যান্স ট্র্যাকে কণ্ঠ দেওয়া থেকে বিরতি নিচ্ছি। নতুন কিছু না করার সুযোগ থাকলে আসব আবার। আপাতত হয়তো ফিরে যাব ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’, ‘খোকা’-এর মতো গানে। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি। আমার সিনেমার কাজ নিয়ে যারা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

গানের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রীতম। এই ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় মানসিভ নামের এক হ্যাকারের চরিত্রে দেখা গেছে তাকে। এতে প্রীতমের সঙ্গে আছেন মেহজাবীন চৌধুরী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে প্রীতম অভিনীত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy