রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে মামলা

বিনোদন ডেস্ক

বিনোদন

ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই মৃত্যুর

2026-03-30T17:07:34+00:00
2026-03-30T17:07:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাহুলের অস্বাভাবিক মৃত্যুতে মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৬৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার এই মৃত্যুর ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। পশ্চিমবঙ্গের দিঘা থানায় এ মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই মৃত্যুর সব প্রশ্ন ও রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ। চলছে জোর তদন্ত। দুই দফায় হবে পোস্ট মর্টেম। চলবে নানা সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদও।

বলা দরকার, রোববার তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। শুটিং শেষে সমুদ্রে নামলে হঠাৎ পানির স্রোতে তলিয়ে যান রাহুল। সঙ্গে থাকা ইউনিট সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পরপরই আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে দিঘা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার তমলুকে ময়না তদন্তের পর সেদিন বিকেলের দিকে কলকাতায় আনা হবে রাহুলের দেহ। খুব সম্ভবত সেখানে মেডিক্যাল কলেজে ফের ময়নাতদন্ত হতে পারে অভিনেতার।

রাহুলের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওপার বাংলা বিনোদন অঙ্গনে। একই সঙ্গে শুটিং স্পটে নিরাপত্তা ব্যবস্থার বিষয় নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সহকর্মী ও শিল্পীরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy