যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। সোমবার (৩০

2026-03-30T17:07:01+00:00
2026-03-30T17:07:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৮৫)
X

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা ‘অন্যায্য’ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটি। সোমবার (৩০ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উদীচী সভাপতি শামছুল আলম খান, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ। এ  সময় অন্যান্যের মাঝে, সিপিবির সাবেক সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, সিপিবি নেতা আজিম উদ্দীন, আদিবাসী ইউনিয়ন দুর্গাপুর উপজেলা কমিটির নেত্রী চিনু রেমাসহ সিপিবি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বক্তরা সরাসরি বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘ইউনূস সরকার আমেরিকার সঙ্গে একটি গোলামির চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই চুক্তি বাতিলের দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জনগণকে সঙ্গে নিয়ে এই কালো চুক্তি বাস্তবায়ন প্রতিহত করবে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমেরিকার সাথে হওয়া সকল অন্যায্য চুক্তি বাতিল ঘোষণা করা হোক। একই সাথে ভারতের সাথে হওয়া সকল গোপনীয় ও অন্যায্য চুক্তি জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি।’







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy