প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম (ভিজিট : ১৯০)

X
ভোলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
ভোলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃত ব্যক্তিরা হলেন, সদর উপজেলা কোরারহাট বাজার ধনিয়া ইউনিয়নের মো: মোস্তফার ছেলে মোঃ হোসেন (২০), মৌটুবী আলীনগর ইউনিয়নের ৯ ওয়ার্ডের মোঃ শামসুদ্দিন সরদারের ছেলে মোঃ মাঈন উদ্দিন (২৭) ।
কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৯ মার্চ) রাত ১০টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ধনিয়া ও আলী নগর চৌমুহনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালন করে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।