প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:২৯ পিএম (ভিজিট : ১৭৭)

X
মনোহরদীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে দেশীয় মদসহ আটক ২
নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩০মার্চ) দুপুর ১টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ শাহিনুর সঙ্গীয় ফোর্সসহ চালাকচর বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সাত্তারের বাড়ি থেকে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় ২ লিটার দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে চালাকচর বেপারীপাড়া এলাকার মৃত ইদ্রিস আলী (প্রকাশ ইদু মিয়া)র ছেলে মাদক সেবক ও মদ ব্যবসায়ী জাকির হোসেন (৪০) এবং চেংগাইন গ্রামের তাজমহলের ছেলে আমির রতন (৫০)কে আটক করা হয়।
পরবর্তীতে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের সহযোগিতা কামনা করা হচ্ছে।