প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম (ভিজিট : ২১৬)

X
কালনী-কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে মঙ্গল রায় নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কালনী-কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে মঙ্গল রায় (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মঙ্গল রায় কাকাইলছেও চৌধুরী বাজার সংলগ্ন বাঁশ মহাল এলাকায় কালনী-কুশিয়ারা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান এবং আর ভেসে ওঠেননি।
এ সময় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
কাকাইলছেও নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।