সেনবাগে মাদক-সন্ত্রাস প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ

2026-03-30T19:02:19+00:00
2026-03-30T19:02:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনবাগে মাদক-সন্ত্রাস প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ২১২)
X

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে সেনবাগ পৌর শহরের কাদরা হামিদিয়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ সহিদের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক সভাপতি মির্জা মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হযরত আলী, এসআই জাকির হোসেন ও এসএসআই রেখা দাস।

এছাড়া বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার উল্যাহ আজাদ, সাংবাদিক এম. এ. আউয়াল, এন. এইচ. সুমন, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিষয়ে তথ্য ও পরামর্শমূলক বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আবুল বাশার বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও জানান, নির্দিষ্ট কয়েকটি স্পট ও গুরুত্বপূর্ণ সড়কে পুলিশি টহল আরও জোরদার করা হবে। স্কুল-মাদ্রাসার সামনে বখাটেদের অবস্থান ও ছাত্র-ছাত্রীদের হয়রানির বিষয়ে তথ্য পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy