নাট্যশালায় ফিরছে প্রাঙ্গণেমোর

বিনোদন রিপোর্ট

বিনোদন

প্রায় দুই বছর পর রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আজ থেকে ৩ এপ্রিল টানা

2026-03-31T16:12:32+00:00
2026-03-31T16:12:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাট্যশালায় ফিরছে প্রাঙ্গণেমোর
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:১২ পিএম   (ভিজিট : ১৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রায় দুই বছর পর রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আজ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুটি নাটক নিয়ে আসছে দলটি। প্রদর্শিত হবে নাটক ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।

গত দুই বছর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সুযোগ না পেলেও প্রাঙ্গণেমোর নিয়মিতভাবে নাটক প্রদর্শনী করে আসছিল বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। তবে নাট্যকর্মীদের প্রাণের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত জাতীয় নাট্যশালায় ফেরার এই ক্ষণকে উদ্যাপন করতে দলটি নিয়েছে বিশেষ প্রস্তুতি।

১ এপ্রিল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে নাটক শেষের কবিতা। নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনায় নূনা আফরোজ। নির্দেশক জানান, নাটকটি এবার মঞ্চে আসছে সম্পূর্ণ নতুন আঙ্গিক ও ভাবনায়। অভিনয় করছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, ইউসুফ রাসেল, সাহেদ সরদার, গুলশান বহ্নি, বাঁধন সরকার, নাসরীন মিশু, তমা হোসেন, সীমান্ত আমীন প্রমুখ। মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির, আলোক পরিকল্পনায় তৌফিক আজীম রবিন, সংগীতে রামিজ রাজু, পোশাকে নূনা আফরোজ, কোরিওগ্রাফিতে ইভান শাহরিয়ার সোহাগ ও রূপসজ্জায় জনি সেন।

২ ও ৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে উৎপল দত্তের অমর সৃষ্টি টিনের তলোয়ার। নাটকটির নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে রচিত এই নাটক সমকালীন বাস্তবতায় এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। এতে অভিনয় করছেন অনন্ত হিরা, সবুক্তগীন শুভ, সীমান্ত আমীন, মশিউর রহমান, সুজয় গুপ্ত, শিশির চৌধুরী, মোফাজ্জল, বাঁধন সরকার, সাহেদ সরদার, গুলশান বহ্নি, নির্ঝর, তমা হোসেন প্রমুখ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy