তথ্যচিত্রের বকেয়া বিল: ছাত্রদলের ‘হামলার শিকার’ নির্মাতা

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা হামলার

2026-03-31T18:48:34+00:00
2026-03-31T18:48:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তথ্যচিত্রের বকেয়া বিল: ছাত্রদলের ‘হামলার শিকার’ নির্মাতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৭৬)
মুশফিকুর রহমান জোহান
X

মুশফিকুর রহমান জোহান


জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল আনতে গিয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়েছেন নির্মাতারা এমন অভিযোগ উঠেছে। 

এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মানবাধিকার কর্মী ও ‘মায়ের ডাক’-এর সদস্য মুশফিকুর রহমান জোহানসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা।

অভিযোগ অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএফপির মহাপরিচালক খালেদা বেগমের কক্ষে এই ঘটনা ঘটে। 

ভুক্তভোগীদের দাবি, নির্মাতারা বাজেটের ৪০ শতাংশ পর্যন্ত ‘পার্সেন্টেজ’ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) চিত্রগ্রাহক মো. মশিউর রহমান রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজ শাখা ছাত্রদলের কিছু নেতা-কর্মীকে ডেকে আনেন এবং তাদের মাধ্যমে নির্মাতাদের ওপর হামলা করান। এ ঘটনা জানাজানি হলে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নির্মাতা জানান, ছাত্রদল নেতা মশিউর রহমান, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি আতিকুর রহমান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল নেতা আব্দুল হান্নান মজুমদার, হাবিবুল্লাহ বাহার কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, আসাদুল ইসলাম, জীবন আহমেদসহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জন তাদের ওপর হামলায় অংশ নিয়েছেন।

এতে মুশফিকুর রহমান জোহানসহ চারজন নির্মাতা আহত হন, যাদের মধ্যে দুজনের মাথায় আঘাত লাগে।

ঘটনার পর রাতেই মুশফিকুর রহমান জোহান রাজধানীর রমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 
অভিযোগে বলা হয়, তথ্য মন্ত্রণালয়ের অধীনে জুলাই আন্দোলনবিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের কাজ তিনি সম্পন্ন করে জমা দিলেও এখনো বকেয়া বিল পরিশোধ করা হয়নি।
তার ভাষ্যমতে, দুপুর ২টায় ডাকা হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।

পরে মহাপরিচালক উপস্থিত হলে আলোচনা শুরু হয়। এ সময় মো. মশিউর রহমান তাদের হুমকি দেন এবং প্রাপ্য অর্থ না দিতে চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ।

মুশফিকুর রহমান জোহান জানান, তাদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং অস্বীকৃতি জানালে মারধরের হুমকি দেওয়া হয়। পরে বাইরে থেকে লোক এনে হামলা চালানো হয়।

এতে গোলাপ শাহ ও আব্দুর রহমানসহ কয়েকজন আহত হন। এ ছাড়া কক্ষের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগও তোলা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy