বগুড়ায় এসইপি প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় কলাচাষ, অটোমোবাইল এবং ফিশারীজ উপ-প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কসপ মঙ্গলবার ফাউন্ডেশন অফিস বগুড়ার ঠেঙ্গামারায়

2026-04-01T14:50:08+00:00
2026-04-01T14:50:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় এসইপি প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৫০ পিএম   (ভিজিট : ৩৯)
সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) উপ-প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহমেদ।
X

সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) উপ-প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহমেদ।

এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় কলাচাষ, অটোমোবাইল এবং ফিশারীজ উপ-প্রকল্পের লেসন লার্নিং ওয়ার্কসপ মঙ্গলবার ফাউন্ডেশন অফিস বগুড়ার ঠেঙ্গামারায় অনুষ্ঠিত হয়।

টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক আব্দুল কাদের এর সভাপতিত্বে উক্ত ওয়ার্কসপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সুজয় পাল, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আল মোজাহিদ সরকার, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, বগুড়া জেলা সিনিয়র মার্কেটিং অফিসার আবু সালেহ মোঃ হাসান সারোয়ার, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর অটোমোবাইল বিভাগের ইন্সট্রাক্টর হাসান আলী এবং টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা দুপচাঁচিয়া, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা কাহালু, টিএমএসএস এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট উপ-প্রকল্পের আওতায় উদ্যোক্তাগণ এবং প্রকল্পের ফোকাল পার্সন ও টিএমএসএস’র যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম।

লেসন লার্নিং ওয়ার্কসপে স্বাগত বক্তব্য রাখেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক সোহরাব আলী খান। উক্ত ওয়ার্কসপে এসইপি প্রকল্পের আওতায় তিনটি উপ-প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপকগণ নিজ নিজ প্রকল্পের লেসন লার্নিং উপস্থাপন করেন। উপ-প্রকল্পগুলোর কার্যক্রম বাস্তবায়ন কৌশল, পরিবেশসম্মত প্র্যাকটিসসমূহ ও উত্তম চাষ পদ্ধতি অনুশীলন, অভিজ্ঞতা বিনিময়, সম্ভাবনা, সমস্যা চিহ্নিতকরণের প্রেক্ষিতে উপকারভোগী ও বিশেষজ্ঞগণের মতামত প্রদানের মাধ্যমে উপ-প্রকল্পগুলির উন্নয়নের দিক নির্দেশনা উঠে আসে। বক্তারা বলেন, পরিবেশ বান্ধব নতুন নতুন উদ্যোগ কৃষকের নিকট পৌঁছানোর ব্যবস্থা করতে পারলে কৃষির উন্নয়নের সাথে সাথে ভোক্তার নিকট খাদ্য হবে নিরাপদ। সে জন্য টেকসই উন্নয়নের পাশাপাশি প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে সেই সাথে বাজার সম্প্রসারণে কাজ করতে হবে। তবেই কৃষির সুফল আসবে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী ও টিএমএসএস’র সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy