প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম (ভিজিট : ১৭১)

X
দুই হাসপাতাল মালিকের জেল-জরিমানা
নোয়াখালীর চাটখিল শিশু হাসপাতালের মালিক ডাঃ শাহাদাত হোসেন রতনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও ল্যাব টেকনিশিয়ান না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে নবজাতক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিষ কুমারকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ রায় দেন। আদালত পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত) দায়িত্ব পালনকারী ডাঃ শহিদুল আহমেদ নয়ন ও ইন্সপেক্টর নুরুল আমিন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জরিমানা আদায় করায় তাদের জেল এর আদেশ বাতিল করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।