দুর্গাপুরে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

১৬ দিন পর আবারও নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ দখল স্থাপনা উচ্ছেদে

2026-04-01T17:49:29+00:00
2026-04-01T17:49:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৪৯ পিএম   (ভিজিট : ৩২)
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন
X

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে প্রশাসন

১৬ দিন পর আবারও নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ দখল স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) পৌর শহরের উৎরাইল এলাকায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম মিত্র, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এবং থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের উৎরাইল এলাকায় সড়ক ও জনপদ বিভাগের জায়গা অবৈধভাবে দখল করে নির্মিত দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা সড়কের জায়গা দখল করে ছিল। গেল ১৬ মার্চ প্রথম ধাপে অভিযান শুরু হয়।

নেত্রকোনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন বলেন, উৎরাইল বাজারের উভয় পাশে ৭০-৭১টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। এছাড়া অন্যান্য স্থানেও থাকা অবৈধ স্থাপনাগুলো দ্রুত উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।

নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার বলেন, কালের বিবর্তনে অবৈধ দখলকারীরা সরকারি জায়গা দখল করে নিয়েছিল। এসব অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy