চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় অবস্থিত হাজারী টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার

2026-04-01T18:09:48+00:00
2026-04-01T18:09:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম   (ভিজিট : ১৬৪)
দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
X

দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় অবস্থিত হাজারী টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে টাওয়ারটির গ্রাউন্ড ফ্লোরে থাকা একটি গোডাউন, মেজবান বাড়ি রেস্টুরেন্ট, পাশ্ববর্তী একটি মুদির দোকান, বইয়ের দোকান ও একটি পানের দোকানসহ মোট চারটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, ভোরে দোহাজারী হাজারী টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি টিম দ্রুত সেখানে পৌঁছায় পরে সাতকানিয়া থেকে আরো ২টি টিম অভিযানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন, খাগরিয়া ষ্টোরের আমানত উদ্দিন, এজে সুপার সপের কাজী সৈয়দ নুর, মেজবান বাড়ী রেস্তোরার ছাবের আহমদ, ফলের আড়ত আবু হুমায়ুন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy