নাজনীন হাসান খানের নতুন চমক ‘বিদায় বেলা’

বিনোদন রিপোর্ট

বিনোদন

জীবনভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন শর্ট ফিল্ম ‘বিদায় বেলা’। মঙ্গলবার রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটনের একটি পার্টি সেন্টারে

2026-04-02T15:00:54+00:00
2026-04-02T15:00:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাজনীন হাসান খানের নতুন চমক ‘বিদায় বেলা’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৮৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জীবনভিত্তিক গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন শর্ট ফিল্ম ‘বিদায় বেলা’। মঙ্গলবার রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটনের একটি পার্টি সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এর মহরত অনুষ্ঠিত হয়। শর্ট ফিল্মটি নির্মাণ করছেন নাজনীন হাসান খান এবং গল্প রচনা করেছেন রাজীব মণি দাস। অনুষ্ঠানে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।

পরিচালক নাজনীন হাসান খান দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে একক নাটক ও টেলিফিল্ম মিলিয়ে প্রায় ৫০টি নাটক নির্মাণ করেছেন। এই সময়ে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ও জীবনঘনিষ্ঠ নির্মাণ। একক নাটক, টেলিফিল্ম, সচেতনতামূলক গল্প এবং বিজ্ঞাপনচিত্র—সব ক্ষেত্রেই তিনি নিজের স্বতন্ত্র নির্মাণশৈলির পরিচয় তুলে ধরেছেন। নারী নির্মাতা হিসেবে দীর্ঘ এই পথচলায় তিনি বিনোদন অঙ্গনে নিজেকে শক্ত অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন।

মহরত অনুষ্ঠানে অভিনয়শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন শিবা শানু, আব্দুল্লাহ রানা, কাজী রাজু, রেশমা আহমেদ এবং আল-মামুন রূপান্ত প্রমুখ।

নাজনীন হাসান খান বলেন, ‘আমি কখনো ভাবিনি আমার পরিচালনায় ৫০টি নাটক নির্মিত হবে। দর্শকদের ভালোবাসাই আমাকে অনুপ্রাণিত করেছে। সামনে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ‘বিদায় বেলা’ গল্পটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। আশা করি এবারও দর্শক ব্যতিক্রম কিছু পাবেন।’
নাজনীন হাসান খান শুধু নির্মাতা নন, তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গেও যুক্ত। একজন নারী নির্মাতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে তিনি প্রমাণ করেছেন, সৃজনশীল অঙ্গনে লিঙ্গভেদ কোনো বাধা নয়- ইচ্ছাশক্তিই মূল শক্তি।

নাজনীন হাসান খানের পরিচালনায় উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক হলো- ভেজাল কাদের, গণক। একক নাটক ও টেলিফিল্ম: মায়ের ইচ্ছা, দারোগা বউ জামাই আসামী, বিশিষ্ট চিন্তাবিদ, নীল শুভ্র, আধুনিক চোর, সর্বপ্যাথি ডাক্তার, লাভ বার্ড, জামাই আবদার, সম্পত্তি ভাগ, পাওয়ার, হ্যালুসিনেশন, টনিকম্যান, ভুঁড়ির অহংকার, জামাই বাড়িতে ঈদ, আধুনিক চোর, জামাই দাওয়াত, দুই বউয়ের জ্বালা, আলো আঁধারে, কিস্তি নিলে জামিন নাই, মাথা গরম পরিবার, জামাইর আবদার, পিরিতের প্রফেসর, মিস্টার পারফিউম, দাজ্জাল বউ, নেপালে হানিমুন, প্রেমলীলা, নিয়তি, ইত্যাদি। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy