রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন স্ত্রী প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া টালিউড ইন্ডাস্ট্রিতে। তবে শোকের আবহ ছাপিয়ে এখন বড় হয়ে

2026-04-02T15:10:15+00:00
2026-04-02T15:10:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন স্ত্রী প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ২৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া টালিউড ইন্ডাস্ট্রিতে। তবে শোকের আবহ ছাপিয়ে এখন বড় হয়ে উঠেছে শুটিংয়ে নিরাপত্তা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের গাফিলতির প্রশ্নটি। ওড়িশার তালসারিতে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাহুলের স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

প্রিয়াঙ্কার আইনি লড়াইয়ের সিদ্ধান্ত : জানা গেছে, রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে ম্যাজিক মোমেন্টসের বিরুদ্ধে এফআইআর করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি আর্টিস্ট ফোরামের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে প্রিয়াঙ্কা ছাড়াও ফোরামের পদস্থ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে যে, শুরু থেকেই প্রযোজনা সংস্থার বক্তব্যে অসঙ্গতি রয়েছে। এমনকি ড্রোন শটের সময় ঘটা দুর্ঘটনার সম্পূর্ণ দায় রাহুলের ওপর চাপানোর চেষ্টা করছেন প্রযোজনা সংস্থাটির কর্ণধার ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়।

সুরক্ষা ও অনুমতি নিয়ে বড় প্রশ্ন : তালসারি মেরিন পুলিশের বক্তব্য এই ঘটনায় নতুন মোড় এনেছে। পুলিশ স্পষ্ট জানিয়েছে, সমুদ্র সৈকতে শুটিংয়ের জন্য কোনো আগাম অনুমতি নেওয়া হয়নি, এমনকি স্থানীয় থানাকেও কিছু জানানো হয়নি। প্রশ্ন উঠেছে, লাইফগার্ড বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কেন উত্তাল সমুদ্রে অভিনেতা রাহুলকে নামানো হলো?

ময়নাতদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট : রাহুলের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে জানা গেছে, সমুদ্রের পানিতে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীর্ঘক্ষণ পানির নিচে আটকে থাকায় তার ফুসফুসে প্রচুর পরিমাণ বালু ও নোনাপানি ঢুকে যায়, যার ফলে ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। এমনকি তার খাদ্যনালী এবং শ্বাসনালীতেও বালুর উপস্থিতি পাওয়া গেছে। এই রিপোর্ট অভিনেতার পরিবারের ‘গাফিলতি’র অভিযোগকে আরও জোরালো করছে।

আর্টিস্ট ফোরামের কড়া অবস্থান : কলকাতার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আর্টিস্ট ফোরাম শিগগিরই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে শোকজ নোটিশ পাঠাবে। সন্তোষজনক জবাব না পেলে প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হতে পারে। অর্থাৎ ফোরামের কোনো শিল্পী বা সদস্য ওই সংস্থার সঙ্গে কাজ করবেন না, এমন বয়কটের সিদ্ধান্তও আসতে পারে।

রাহুলের মৃত্যুর তদন্ত কোন রাজ্যের পুলিশ করবে- পশ্চিমবঙ্গ নাকি ওড়িশা— তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। টালিউড এখন তাকিয়ে আছে আর্টিস্ট ফোরামের পরবর্তী বিবৃতির দিকে। শিল্পীদের নিরাপত্তা নিয়ে এই বিতর্ক যে সহজে থামছে না, তা বলাই বাহুল্য।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy