বিশেষজ্ঞ টিম দিয়ে করা হবে সিটির উন্নয়ন-বিসিসি প্রশাসক শিরীন

বরিশাল ব্যুরো

সারাবাংলা

নাগরিকদের পরামর্শে বিশেষজ্ঞ টিম দিয়ে সিটির উন্নয়ন করা হবে। বরিশাল নগর নিয়ে নাগরিক ভাবনা নামে আলোচনা অনুষ্ঠানে কর্পোরেশনের

2026-04-02T16:40:18+00:00
2026-04-02T16:40:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশেষজ্ঞ টিম দিয়ে করা হবে সিটির উন্নয়ন-বিসিসি প্রশাসক শিরীন
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৪০ পিএম   (ভিজিট : ১৬৪)
বরিশাল নগর নিয়ে নাগরিক ভাবনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
X

বরিশাল নগর নিয়ে নাগরিক ভাবনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

নাগরিকদের পরামর্শে বিশেষজ্ঞ টিম দিয়ে সিটির উন্নয়ন করা হবে। বরিশাল নগর নিয়ে নাগরিক ভাবনা নামে আলোচনা অনুষ্ঠানে কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এ কথা বলেন। 

বুধবার (০১ এপ্রিল) বিকালে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নগর ভবনের সভা কক্ষে নাগরিক ভাবনা নামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। 

উপস্থিত ছিলেন, কর্পোরেশনের সচিব রুম্পা সিকদার, বরিশাল আদালতের পিপি এ্যাডভোকেট আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আক্কাস হোসেন, ড্যাব নেতা ডাঃ আজিজ রহিম, ডাঃ জাহিদ হোসেন, বিএনপি নেতা এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান, সাংবাদিক নাসিম উল আলম, নারী উদ্যোক্তা আসমা খানমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী নেতৃবৃন্দ। 

সভায় আলোচকরা নগর নিয়ে তাদের ভাবনার কথা জানিয়ে বলেন, নগরীতে ২৫০ বেডের শিশু হাসপাতাল নির্মান হওয়া সত্বেও অদ্যবদি তা চালুর কোন উদ্যোগ নেয়া হয়নি। অথচ শের-ই-বাংলা হাসপাতালের ২০ বেডের শিশু বিভাগে ভর্তি রাখতে হয় প্রায় ৫’শ শিশু। যাদের চিকিৎসা দেয়া দায়িত্বরতদের আদৌ সম্ভব নয়। তাই নগরীর আমানতগঞ্জে নির্মান হওয়া শিশু হাসপাতালটি চালু করার উদ্যোগ নিতে আহবান জানান। এছাড়া হাসপাতালে সন্ধ্যাকালীন স্পেশাল চিকিৎসা সেবার ব্যবস্থা করার আহবান জানান। যেখানে স্বল্প ভিজিটে রোগীরা সেবা নিতে পারবেন। যা দেশের অনেক হাসপাতালেই আছে বলে জানান আলোচকরা। 

এছাড়া রক্ত সংকোট নিরসনে কর্পোরেশনের উদ্যোগে একটি ব্লাড ব্যাংক চালুর দাবী জানান আলোচকরা। গণপরিবহন ব্যবহারে নিরুসাহিত করতে শিক্ষার্থীদের বাই সাইকেল ব্যবহারে উৎসাহিত করার আহবান জানান। প্রয়োজনে সিএন্ডবি সড়কে বাই সাইকেলের জন্য আলাদা একটি লেন তৈরী করা যেতে পারে। দাবী জানানো হয় নগরী থেকে অবৈধ হলুদ অটো রিক্সা কমানোর। শিশু ও মহিলাদের বৈকালিন ভ্রমনের জন্য প্রয়োজনীয় মাঠ প্রস্তুতের দাবী জানান নারী অংশগ্রহনকারীরা।

অনুষ্ঠানে প্রশাসক শিরীন বলেন, আপনাদের ভাবনা ও পরামর্শগুলো নিয়ে বিশেষজ্ঞদের সহযোগীতায় এগুলো বাস্তবায়নের চেষ্টা করবো। বরিশাল সিটিতে প্রচুর হামের প্রকোপ দেখা দিয়েছে। কোন বাচ্চা হাম সংক্রমনের শিকার হলে নিকটস্থ ডাক্তার কিংবা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার আহবান জানান। কর্পোরেশনে হাম টিকা মজুদ রয়েছে, যদি কোন বাচ্চা টিকা পেয়ে না থাকে তবে আমানতগঞ্জে ইপিআই ভবনে যোগাযোগ করার আহবান জানান প্রশাসক শিরীন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy