প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম (ভিজিট : ১০৪)

X
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মতিউর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা খাতুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস আলী, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই এবং সাবেরুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালি।
সভায় মেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।