টাঙ্গাইলে হাম আক্রান্ত শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

সারাবাংলা

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আট মাসেরশিশু সায়ফাল মৃত্যুবরণ করেছে এবং আক্রান্ত হয়ে আরো ১৩ জন

2026-04-02T17:56:28+00:00
2026-04-02T17:56:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে হাম আক্রান্ত শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৬৬)
হাম আক্রান্ত শিশুর মৃত্যু
X

হাম আক্রান্ত শিশুর মৃত্যু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আট মাসের শিশু সায়ফাল মৃত্যুবরণ করেছে এবং আক্রান্ত হয়ে আরো ১৩ জন চিকিৎসাধীন রয়েছে। নিহত সায়ফাল সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে।

বুধবার (১ এপ্রিল) দিনগত রাত প্রায় ৩টার দিকে শিশুটি মারা যায়।

জেনারেল হাসপাতাল সুত্র জানায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। বুধবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফালকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন রাত প্রায় ৩টার দিকে তার মৃত্যু হয়।

শিশু বিশেষজ্ঞ সাইফুল ইসলাম জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ- যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই শিশুদের টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের আলাদা রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। তিনি শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদান এবং জ্বর,
ফুসকুড়ি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমান জানান, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সেজন্য হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো জানান, বৃহস্পতিবার হামের ওয়ার্ডে রোগীর সংখ্যা ১৩ জন। জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত ১৭জন ভর্তি রোগী ছিল। এর মধ্যে ৩জন চিকিৎসা নিয়ে বাড়ি গেছে। অপর এক আট মাসের শিশু মারা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy