ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে গুলির পর কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।গত রাত

2026-04-03T15:03:55+00:00
2026-04-03T22:02:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:০৩ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ১০:০২ পিএম  (ভিজিট : ৫৪)
ইমরান হোসেন সোহাগ
X

ইমরান হোসেন সোহাগ

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৫) নামে ছাত্রদলের এক নেতাকে গুলির পর কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। 
গত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্য সচিব। 

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলের সামনে সোহাগকে একা পেয়ে একদল সশস্ত্র লোক ঘিরে ধরে এবং কোন কিছু বুঝে ওঠার আগেই খুব কাছে থেকে তাকে গুলি করে। পরে তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে তারা লাশ ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy