বাড়ির ছাদের পানির ট্যাংকে মিলল ডিজেল

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নে বসির সারাং নামে এক ব্যক্তির বসতবাড়ির ছাদে পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল

2026-04-03T17:16:14+00:00
2026-04-03T17:41:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাড়ির ছাদের পানির ট্যাংকে মিলল ডিজেল
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:১৬ পিএম  আপডেট: ০৩.০৪.২০২৬ ৫:৪১ পিএম  (ভিজিট : ৫৮)
X

সুবর্ণচরে চরজব্বর ইউনিয়নে বসির সারাং নামে এক ব্যক্তির বসতবাড়ির ছাদে পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুত রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে জরিমানাও প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান এবং সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন।  

স্থানীয় সূত্র জানায়, কিছু দিন ধরে পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকিতে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে আসলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের সামনে  বসির সারেং স্বীকার করেন তিনি তেল মজুদ করেছেন তার নিজের ট্রলার, কাভার্ড ভ্যান ও পাওয়ার ট্রিলারে ব্যবহার এর জন্য। তবে তিনি তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তেল গুলো জব্দ করে এবং তাকে জরিমানা প্রদান করে।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, জব্দ করা ৭৫০ লিটার ডিজেল বাজেয়াপ্ত করে চরহাসান ভূইয়ার হাট বাজারে লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীর কাছে ডিপো মূল্যে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।

এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা বলেছেন ভ্রাম্যমান আদালত।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy