প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৩১ পিএম (ভিজিট : ২০৯)

X
ফাইল ছবি
ভোলার দৌলতখান উপজেলায় ১২ বছরের এক শিশুকে গণধর্ষণের চেস্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিশুটিতে তার পরিবার ভোলা ২৫০ শয্যা জেনালেল হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামে এঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে শিশুটি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
ভুক্তভোগী শিশু ও তার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪ টার দিকে ভুক্তভোগী শিশুটিসহ ৪জন শিশু তাদের বাড়ির সামনে রাস্তায় হেঁটে সামনের দোকানে যাচ্ছিল। ওই সময় রাস্তার পাশের পুকুরের মাটি কাটছিল ৪ জন শ্রমিক। শিশুদের আসতে দেখে ধাওয়া করেন মাটি কাটার দুই শ্রমিক। পরে ভূক্তভোগীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে নির্যাতন করেন। পরে শিশুটি পাশের বাড়িতে এসে অস্বাভাবিক আচারণ করে পুকুরে পরে যায়। এরপর ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাস করলে সে তাদের ঘটনার বর্ননা দেয়। পরে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা রাতেই শিশুটিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা: মো: জোনায়েত হোসেন জানান, প্রথমে শিশুটি ধর্ষণের অভিযোগ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধিন রয়েছে।