মাদক বিক্রির অভিযোগে যুবকের মাথা মুন্ডন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে তার মাথার চুল

2026-04-04T14:02:03+00:00
2026-04-04T14:02:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক বিক্রির অভিযোগে যুবকের মাথা মুন্ডন
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ২:০২ পিএম   (ভিজিট : ৬৯)
ফরিদপুরের সালথায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবকের মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় জনগন।
X

ফরিদপুরের সালথায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবকের মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় জনগন।

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে জুনায়েদ ওরফে জুনা (১৮) নামে এক যুবককে আটক করে তার মাথার চুল কেটে দিয়েছে স্থানীয় জনগন। 

শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জুনায়েদ ভাবুকদিয়া গ্রামের সামাদ মিয়ার ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুনায়েদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ঘটনার দিন রাতে সে কয়েকজন বহিরাগত ব্যক্তির কাছে মাদক বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন।

পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে আটক করে প্রকাশ্যে তার মাথার চুল কেটে দেয়। এ সময় স্থানীয়রা তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। পরে সে ভুল স্বীকার করে আর এমন কাজে জড়াবে না বলে উপস্থিতদের সামনে স্বীকারোক্তি দেয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান।

এলাকাবাসীর দাবি, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা এ ধরনের সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছেন। 

সালথা থানার ওসি (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। কোনো অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy