চন্দনাইশে হযরত মনিরুজ্জামান শাহ (রঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়াস্থ হযরত মাওলানা মনিরুজ্জামান শাহ (র.)-এর বার্ষিক ফাতেহা শরীফ এবং মতোয়াল্লী মরহুম

2026-04-04T15:04:40+00:00
2026-04-04T15:04:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে হযরত মনিরুজ্জামান শাহ (রঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ৩২)
চন্দনাইশে হযরত মনিরুজ্জামান শাহ (রঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন
X

চন্দনাইশে হযরত মনিরুজ্জামান শাহ (রঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়াস্থ হযরত মাওলানা মনিরুজ্জামান শাহ (র.)-এর বার্ষিক ফাতেহা শরীফ এবং মতোয়াল্লী  মরহুম ফয়েজ আহমেদ , মরহুমা আমেনা বেগমসহ কবরবাসীর ঈছালে সওয়াব উপলক্ষে ২৪তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে খতমে কোরআন ও খতমে গাউছিয়া শেষে রাতব‍্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক জেলা নাজের মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী।

মাহফিলের উদ্বোধন করেন তালুকদার পাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দীন আল কাদেরী।

প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন তালুকদার পাড়া শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক।

এতে অন‍্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, হাফেজ মোহাম্মদ বখতিয়ার সোহেল, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম হেলালী, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা মুহাম্মদ আবদুল খালেক, মাওলানা মুহাম্মদ নুরুল আনোয়ার, হাফেজ মুহাম্মদ সোহেল, মাওলানা মুহাম্মদ আলী আক্কাস, মাওলানা মুহাম্মদ আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 শেষে নাত ও ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত ও পরে তবারুক বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy