রামগতিতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রামগতিতে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে চুরির মামলায় পুলিশি রিমান্ডে স্বীকারউক্তি মোতাবেক চোরাইকৃত মালামাল

2026-04-04T20:49:43+00:00
2026-04-04T20:49:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রামগতিতে ১ কেজি গাঁজাসহ যুবক আটক
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৯ পিএম   (ভিজিট : ৪৫)
১ কেজি গাঁজাসহ যুবক আটক
X

১ কেজি গাঁজাসহ যুবক আটক

লক্ষ্মীপুরের রামগতিতে ১ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। অপরদিকে চুরির মামলায় পুলিশি রিমান্ডে স্বীকারউক্তি মোতাবেক চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়েছে অপর ব্যাক্তির হেফাজত থেকে। 

আটককৃত ব্যাক্তি হচ্ছে রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শাওনকে গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার রাতে ১কেজি ও গাঁজা বিক্রির নগদ ২২০০ টাকাসহ আটক করা হয়। 

পরে শাওনের বিরুদ্ধে রামগতি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ এর (ক) দ্বারায় মামলা দায়ের করা হয়  ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়।  অপরদিকে চুরির মামলা জেলে থাকা আরমান হোসেন দিপু নামে এক ব্যক্তিকে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। 

রামগতি থানা পুলিশ দিপুকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির করা স্বীকার করে এবং তার দেখানো মতে মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে ৩ টি সিলিং ফ্যান, ১ টি ইলেকট্রনিক চুলা, ১ টি আয়রন মেশিন, ১ টি হেয়ার ড্রয়ার, ১ টি ইলেকট্রনিক কেটলি এবং ১ টি তেলের কড়াই উদ্ধার করা হয়। 

রামগতি রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদে অভিযান চালিয়ে মোহ শাওন নামে ১ কেজি গাঁজা ও নগদ ২২০০ টাকা সহ উদ্ধার করা হয় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। চুরির মামলায় দিপুকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া স্বীকার উক্তি মোতাবেক কিছু মালামাল উদ্ধার করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy