কুড়িগ্রামে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে আজিমুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা চেষ্টা

2026-04-04T20:52:33+00:00
2026-04-04T20:52:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৮:৫২ পিএম   (ভিজিট : ৫৫)
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
X

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে আজিমুল ইসলাম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা চেষ্টা করা অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শনিবার (৪ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আজিমুল ইসলাম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী গ্রামের অটোচালক ফজলুল হকের ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার আজিমুল ইসলাম বাড়িতে এসে বাবার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। কিন্তু তার অটোচালক বাবা আর্থিক অসচ্ছলতার কারণে সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে অভিমান করে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এ সময় তার মা বিষয়টি টের পেয়ে দ্রুত রশি কেটে ছেলেকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

আজিমুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী শেষবারের মতো তাকে দেখতে বাড়িতে ভিড় করেন। বিকেল ৩টার দিকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। আর্থিক সংকটের কারণে তার চাহিদা পূরণ না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy