মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ঘুষ লেনদেন সংক্রান্ত সংবাদ প্রকাশের পর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

2026-04-05T20:31:44+00:00
2026-04-05T20:31:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টঙ্গীবাড়ীতে মানববন্ধন
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৮:৩১ পিএম   (ভিজিট : ২৩৬)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানববন্ধ
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানববন্ধ

ঘুষের লেনদেন সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মানববন্ধন হয়েছে।

রবিবার বাদ আসর বিকেলে বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে টঙ্গীবাড়ী প্রেসক্লাব।মানববন্ধনে বক্তারা বলেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মঈনুদ্দিন সুমন ও আবু সাঈদ দেওয়ান সৌরভ। 

এ ঘটনার পর তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এতে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান এবং গণমাধ্যমকর্মীদের হয়রানি বন্ধের আহ্বান জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সভাপতি সামসুদ্দিন তুহিন, শেখ মো. সোহাগ ও মো. মাসুম হাসান আফিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির খান, টঙ্গীবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. জসিম শেখ, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি রাব্বি সরদার, মো. কিবরিয়া হোসেন সহ স্থানীয় সাংবাদিকরা





  বিষয়:   টঙ্গীবাড়ী মানববন্ধন  সাংবাদিক মামলা  মুন্সীগঞ্জ সংবাদ  সাংবাদিক নির্যাতন  প্রেসক্লাব  ঘুষ লেনদেন  মামলা প্রত্যাহার দাবি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy