যশোরে মোবাইল দোকান থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি পুলিশ আলী হোসেনকে আটক করেছে।

2026-04-06T16:06:49+00:00
2026-04-06T16:06:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আটক
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ৪০)
যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আটক
X

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আটক

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবক আটক করেছে ডিবি পুলিশ। 


সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের আবু মুছার ছেলে।


ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর সুজন কুমার মন্ডল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। 


এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিকস নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।






  বিষয়:   যশোর নিউজ  অবৈধ অস্ত্র উদ্ধার  বিদেশি পিস্তল  ডিবি অভিযান  মোবাইল দোকানে তল্লাশি  আলী হোসেন আটক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy