পারভেজ ও শম্পার ‘প্রাণ ভোমরা’

বিনোদন রিপোর্ট

বিনোদন

সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খান ও সাঈদা শম্পার কণ্ঠে প্রকাশিত হলো ‘প্রাণ ভোমরা’ শিরোনামের একটি গান। প্রযোজনা প্রতিষ্ঠান

2026-04-06T16:39:16+00:00
2026-04-06T16:39:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পারভেজ ও শম্পার ‘প্রাণ ভোমরা’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৬৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ খান ও সাঈদা শম্পার কণ্ঠে প্রকাশিত হলো ‘প্রাণ ভোমরা’ শিরোনামের একটি গান। প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি শোনা যাচ্ছে। 

গোলাম মোর্শেদের কথায় এটির সুর ও সংগীত পরিচালনায় ছিলেন মো. মাশরুর হোসেন। এ ছাড়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মো. মাশরুর হোসেন, যারা নান্দনিকভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন আবেগঘন এই গানটিকে। 

সংশ্লিষ্টরা আশা করছেন, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের প্লেলিস্টে জায়গা করে নেবে। গীতিকার গোলাম মোর্শেদ বলেন, আমি আধুনিক গানই বেশি লিখে আসছি।

আমার ক্যারিয়ারে ফোক গানের সংখ্যা বেশি নেই। গান জানালার ইউটিউব চ্যানেলে আমার লেখা গান নিয়মিত প্রকাশ হচ্ছে। সে দিক থেকে শ্রোতাদের নতুন কিছু দেওয়ার প্রচেষ্টায় এই গান করেছি।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy