বান্দরবানে ৩ কেজি গাঁজাসহ পাচারকারী আটক, বিজিবির অভিযান

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিনব কৌশলে গাঁজা পাচারের সময় ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আদর্শগ্রাম চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

2026-04-06T16:46:43+00:00
2026-04-06T16:46:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাইক্ষ্যংছড়িতে গাঁজাসহ বিজিবির হাতে আটক এক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৭১)
নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিনব কায়দায় পাচারের সময় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
X

নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিনব কায়দায় পাচারের সময় গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিনব কায়দায় পাচারের সময় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, রামু থেকে নাইক্ষ্যংছড়িগামী একটি সিএনজি তল্লাশি করা হলে অভিযুক্ত ব্যক্তি কৌশলে তার পেট ও পায়ে লুকিয়ে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি মো. ইউনুছ  সিকদার (৪৫)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




  বিষয়:   বান্দরবান  নাইক্ষ্যংছড়ি  গাঁজা উদ্ধার  বিজিবি অভিযান  মাদক পাচার  ইউনুছ সিকদার  আদর্শগ্রাম চেকপোস্ট  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy