দর্শকের রুচি নিয়ে হতাশ অপর্ণা

বিনোদন ডেস্ক

বিনোদন

টালিউডের গুণী নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেন বর্তমান চলচ্চিত্র পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে পরিচালনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, দর্শকের রুচির পরিবর্তনের কারণে আর সিনেমা নির্মাণে আগ্রহ পাচ্ছেন না।

2026-04-07T15:14:54+00:00
2026-04-07T15:14:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দর্শকের রুচি নিয়ে হতাশ অপর্ণা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:১৪ পিএম   (ভিজিট : ৪০)
নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেন
X

নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেন

টালিউডের গুণী নির্মাতা ও অভিনেত্রী অপর্ণা সেন বর্তমান চলচ্চিত্র পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে পরিচালনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, দর্শকের রুচির পরিবর্তনের কারণে আর সিনেমা নির্মাণে আগ্রহ পাচ্ছেন না।

‘স্ট্রেট আপ উইথ শ্রী’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে অপর্ণা সেন বলেন, ‘টালিউড এখন কঠিন সময় পার করছে। টেলিভিশন শিল্প টিকে থাকলেও ধারাবাহিকের আধিক্য দর্শকের রুচি প্রভাবিত করছে।’

প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি কার জন্য ছবি বানাব? আমার দর্শক কোথায়? সবাই তো এখন টেলিভিশনে মজে আছে।’ এই বাস্তবতায় নতুন করে সিনেমা নির্মাণের উৎসাহ পাচ্ছেন না বলেও জানান তিনি।

অপর্ণা সেনের সর্বশেষ নির্মিত ‘দ্য র‌্যাপিস্ট’ আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও এখনো প্রেক্ষাগৃহে মুক্তির অনিশ্চয়তায় রয়েছে। বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ওটিটি প্ল্যাটফর্ম নিয়েও হতাশা প্রকাশ করে এই নির্মাতা বলেন, ‘এখন গম্ভীর বা ভাবনাসমৃদ্ধ গল্পের চেয়ে হালকা বিনোদনধর্মী কনটেন্ট বেশি গুরুত্ব পাচ্ছে। বলার মতো অনেক কিছু থাকলেও, তা শোনার মতো দর্শক আছে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠছে।’

১৯৬১ সালে সত্যজিৎ রায় পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন অপর্ণা সেন। পরে অভিনয় করেছেন বহু সিনেমায়। এরপর ১৯৮১ সালে ‘৩৬ চৌরঙ্গী লেন’ দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘মিস্টার অ্যান্ড মিসেস’ ‘আইয়ার’, ‘যুগান্ত’ ও ‘গয়নার বাক্স’-এর মতো প্রশংসিত চলচ্চিত্র উপহার দিয়েছেন।

তবে পরিচালনা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও অভিনয়ে তাকে আবার দেখা যাবে বলে জানা গেছে। মেয়ে কঙ্কনা সেন শর্মা-র ওয়েব সিরিজ ওয়েলকাম টু খোয়া মহল-এ অভিনয় করছেন তিনি।





  বিষয়:   নির্মাতা  অভিনেত্রী  অপর্ণা সেন  টালিউড 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy