ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ চালককে জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একদিনেই ৪ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা

2026-04-07T15:21:40+00:00
2026-04-07T15:21:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ চালককে জরিমানা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:২১ পিএম   (ভিজিট : ৭০৪)
X

সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একদিনেই ৪ জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় তাদের।


মঙ্গলবার (৭ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যেসব চালকের কাছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন কাগজপত্র ছিল না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন বলেন, “সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা কমাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। মোটরসাইকেল চালকদের অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখছেন না, যা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়েছে।”


তিনি আরও জানান, জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সকল চালককে বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানান তিনি।


স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy