নওগাঁ মান্দায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় পাঁজরভাঙ্গা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৭ হাজার টাকা জরিমানা করেছে। ১৭ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

2026-04-07T15:42:16+00:00
2026-04-07T15:42:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৩:৪২ পিএম   (ভিজিট : ৫৮)
মান্দায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান
X

মান্দায় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নওগাঁর মান্দায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার পাঁজরভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পাঁজরভাঙ্গা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় চড়া দামে পেট্রোল বিক্রির হাতেনাতে প্রমাণ মেলায় আমিনুল নামের এক দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ওই ব্যবসায়ীর দোকান থেকে ১৭ লিটার অবৈধভাবে মজুতকৃত পেট্রোল জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় বাজার কমিটির সভাপতির উপস্থিতিতে জব্দকৃত পেট্রোল সাধারণ মানুষের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেয় আদালত।

অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

এ প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে সাধারণ মানুষের পকেট কাটছে। অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি বন্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে থানা পুলিশের একটি টিম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




  বিষয়:   নওগাঁ  মান্দা  পেট্রোল জরিমানা  জ্বালানি তেল  ভোক্তা অধিকার  ভ্রাম্যমাণ আদালত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy