পাকিস্তানে ধসে পড়েছে রাজ কাপুরের জন্মভিটা

বিনোদন ডেস্ক

বিনোদন

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ভারতের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের পৈত্রিক বাড়ির একটি অংশ ভূমিকম্পে ধসে পড়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

2026-04-08T15:08:32+00:00
2026-04-08T15:08:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকিস্তানে ধসে পড়েছে রাজ কাপুরের জন্মভিটা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:০৮ পিএম   (ভিজিট : ৩৮)
কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের পৈত্রিক বাড়ি
X

কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের পৈত্রিক বাড়ি

পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ভারতের কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের পৈত্রিক বাড়ির একটি অংশ ভূমিকম্পে ধসে পড়েছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। ঐতিহাসিক কিসসা খোয়ানি বাজার এলাকায় অবস্থিত শতবর্ষী ‘কাপুর হাভেলি’র দেয়ালের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। এই বাড়িটিই রাজ কাপুরের জন্মস্থান হিসেবে পরিচিত।

১৯১৮ থেকে ১৯২২ সালের মধ্যে দেওয়ান বশেশ্বরনাথ কাপুর নির্মাণ করেন এই ঐতিহ্যবাহী হাভেলি। প্রায় ৪০টি কক্ষবিশিষ্ট এই বাড়িতে ছিল নান্দনিক কারুকাজ, যা সে সময়ের স্থাপত্যশৈলীর গুরুত্বপূর্ণ নিদর্শন বহন করত।

এই বাড়িটি শুধু রাজ কাপুরের নয়, তার পিতা পৃথ্বীরাজ কাপুর-এর সঙ্গেও জড়িত। ১৯৪৭ সালে দেশভাগের পর কাপুর পরিবার ভারতে চলে গেলে দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকে ঐতিহাসিক এই স্থাপনাটি।

২০১৬ সালে হাভেলিটিকে জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এর অবস্থা ক্রমেই নাজুক হয়ে পড়ে। নব্বইয়ের দশকে ঋষি কাপুর ও রণধীর কাপুর বাড়িটি পরিদর্শন করলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার না করলে পুরো কাঠামোই ধসে পড়তে পারে। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

উল্লেখ্য, রাজ কাপুর ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ‘আওয়ারা’, ‘শ্রী ৪২০’, ‘বারসাত’ ও ‘তিসরি কাসম’র মতো কালজয়ী সিনেমার মাধ্যমে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।





  বিষয়:   পাকিস্তান  কিংবদন্তি অভিনেতা  রাজ কাপুর 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy