টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস ও তেল বিক্রি, ৩০ হাজার টাক জরিমানা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে গ্যাস ও তেলের অতিরিক্ত বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দুই ব্যবসায়ীর মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

2026-04-08T16:19:58+00:00
2026-04-08T16:19:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস ও তেল বিক্রি, ৩০ হাজার টাক জরিমানা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ২৪৫)
টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস ও তেল বিক্রি, ৩০ হাজার টাক জরিমানা
X

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস ও তেল বিক্রি, ৩০ হাজার টাক জরিমানা

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত দামে গ্যাস ও তেল বিক্রি করায় ভোক্তা অধিকার ও বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসময় দুই দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজার পৌর এলাকায় ভোক্তা অধিকার ও বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। 

অভিযানে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল পাটগাতি এলাকার ব্যবসা প্রতিষ্ঠান “পিএম এন্টারপ্রাইজ”। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাদ্দাম হোসেনকে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া একই এলাকায় গহরডাঙ্গা চৌরঙ্গী  মাসুদ নামে এক ব্যবসায়ী অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রি করছিলেন। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে বাজারে সার্বিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে।

মোবাইল কোর্ট পরিচালনায় টুঙ্গিপাড়া থানার একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে, ফলে অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

উপজেলা প্রশাসন জানায়, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮, কৃষি বিপণন আইন, ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ সহ বিভিন্ন আইনে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।

উপজেলা প্রশাসন আরও জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে, যাতে ভোক্তা অধিকার সুরক্ষা নিশ্চিত করা যায় এবং বাজারে স্বচ্ছতা বজায় থাকে।




  বিষয়:   টুঙ্গিপাড়া  গ্যাস ও তেল  মোবাইল কোর্ট অভিযান  ভোক্তা অধিকার  বাজার নিয়ন্ত্রণ  গোপালগঞ্জ সংবাদ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy