রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীণ শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা শা.ম.আনোয়ারুজ্জামানের দাফন সম্পন্ন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া কলেজপাড়া নিবাসী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রাক্তন অধ্যক্ষ

2026-04-09T15:50:07+00:00
2026-04-09T15:50:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীণ শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা শা.ম.আনোয়ারুজ্জামানের দাফন সম্পন্ন
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ১২১)
রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীণ শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা শা.ম.আনোয়ারুজ্জামানের দাফন সম্পন্ন
X

রাষ্ট্রীয় মর্যাদায় প্রবীণ শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা শা.ম.আনোয়ারুজ্জামানের দাফন সম্পন্ন

নড়াইলের লোহাগড়া কলেজপাড়া নিবাসী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শা.ম. আনোয়ারুজ্জামান (৯১)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ২টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণপ তাকে 'গার্ড অব অনার' প্রদান করা  হয়। এ সময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাম্মী কায়সার রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। 

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগড়া মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় ।

নড়াইল লাইন্সের এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে 'গার্ড অব অনার' প্রদান করেন এবং এক মিনিট নিরবতা পালন শেষে একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। পরে লোহাগড়া বাজার  কবরস্থানে তাকে দাফন করা হয়। 

গার্ড অব অনার অনুষ্ঠানে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেহবার দারাজ, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কেন্দ্রীয় বিএনপি নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি  মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক  কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরিফ, সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, বীর মুক্তিযোদ্ধা শিকদার মকবুল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মো. জামিরুল হক টুটুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখা আমীর মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত হোসেন, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল হক আজাদ, এস এ সাইফুল্লাহ মামুনসহ বীর মুক্তিযোদ্ধারা,  শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শ্রেণী-পেশার মানুষজন  উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১.৫৫ মিনিটে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy