প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৫ পিএম (ভিজিট : ১৯৭)

X
ভিড় নিয়ন্ত্রণে সেনা সদস্যরা
নেত্রকোণার কেন্দুয়ায় মেসার্স হিমালয় ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্যে আগের যে কোন সময়ের তুলনায় উপছে পড়া ভিড়। নিরাপত্তায় পুলিশসহ সেনা সদস্য মোতায়েন। সার্বিক নিরাপত্তায় সন্তোষ প্রকাশ ক্রেতা ও পাম্প কর্তৃপক্ষের ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় সরেজমিনে গিয়ে যায়, ডিজেল ও পেট্রোলের জন্যে যান বাহনের দীর্ঘ লাইন। বিশেষ করে পেট্রোলের জন্যে মোটরসাইকেলের দীর্ঘ লাইন চোখে পড়ে ৷ আগের যে কোন সময়েরর তুলনায় এই চাপ বাড়ায় কেন্দুয়া আর্মি ক্যাম্পের দায়িত্বে থাকা টু-আইসি' বা 'সেকেন্ড-ইন-কমান্ড' অফিসার হারুন অর রশিদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য, কেন্দুয়া থানা পুলিশ ও অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করছেন। জানা যায়, এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামও স্টেশন পরিদর্শন করেন ৷
সাংবাদিক ও নাট্যকার রাখাল বিশ্বাস তেল নিতে গিয়ে আলাদা লাইন ও সার্বিক নিরাপত্তার বেষ্টনীতে পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।
দায়িত্বরত ট্যাগ অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন তারেক বলেন, সাড়ে ৪ হাজার পেট্রোল লিটার, ৯ হাজর লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে । সরকার নির্ধারিত দামে প্রতি গাড়ির জন্যে ৩০০ টাকার তেল দিচ্ছি । বিদ্যুৎ অফিস, হাসপাতাল ও জরুরি কাজে নিয়োজিতদের জন্যে আলাদা লাইনে কিছু বেশি দেয়া হচ্ছে বলেও তিনি জানান ।
এ বিষয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. গোলাম মওলা জানান, আগের যে কোন সময়েরর তুলনায় তেলের চাহিদা ও গাড়ির ভির বেড়েছে। তিনি আরো বলেন, আমরা সেনাবাহিনীসহ প্রশাসনের সার্বিক নিরাপত্তায় খুশি । কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে সরকার কতিপয় আগাম সতর্কতামূলক পদক্ষেপের বিজ্ঞপ্তি জারি করেছেন ।