চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা

2026-04-10T16:17:26+00:00
2026-04-10T16:17:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:১৭ পিএম   (ভিজিট : ৩২)
ঝটিকা মিছিল
X

ঝটিকা মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।

আজ শুক্রবার (১০ এপ্রিল) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কয়েকজন যুবক সড়কে নেমে মিছিল শুরু করে এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। অল্প সময়ের মধ্যেই তারা স্থান ত্যাগ করে। 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। কারা এই মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy