পাবিপ্রবি গুচ্ছপদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) প্রথমবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠু ও

2026-04-10T19:33:58+00:00
2026-04-10T19:33:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবিপ্রবি গুচ্ছপদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ২৩)
ভর্তি পরীক্ষা সম্পন্ন
X

ভর্তি পরীক্ষা সম্পন্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) প্রথমবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষার মধ্য দিয়ে তিন ধাপের শেষ ধাপের পরীক্ষা সম্পন্ন হলো। আজকের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১৩,৪৮৫ জন। অংশগ্রহণ করেন ১০,৫১৬ জন।  উপস্থিতির  হার ৭৭.৯৮ শতাংশ ।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ব বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করে। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ভর্তি পরীক্ষা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। তাঁরা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

এসময় বিভিন্ন অনুষদের ডিন, ফোকাল পয়েন্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীরা যাতে সহজেই রুম নম্বর চিহ্নিত করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিমের ব্যবস্থা ছিল। অভিভাবকদের জন্য বিশ^বিদ্যালয়ের নিজস্ব শেডে বসা ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা ছিল।

ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, ‘জাতীয়ভাবে ২০টি বিশ্ব বিদ্যালয়ের গুচ্ছভর্তি পরীক্ষার অংশ হিসেবে আমরা প্রথমবর্ষের শেষ ধাপের এ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে সকলের সহযোগিতায় সুন্দরভাবে সম্পন্ন করলাম। পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায়; তিনি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।’

এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ব বিদ্যালয় কেন্দ্র ছাড়াও পাবনা শহরের আরও পাঁচটি কেন্দ্র: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ইমাম গাযযালী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ পরীক্ষাটিও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy