সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা।শুক্রবার (১০ এপ্রিল) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য

2026-04-10T20:04:48+00:00
2026-04-10T20:04:48+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৩১)
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি
X

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি

সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। 

শুক্রবার (১০ এপ্রিল) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে সুনামগঞ্জ  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, আব্দুল মজিদ কলেজ, আক্রম আলী দাখিল মাদ্রাসা ও সুনামগঞ্জ সরকারি কলজে কেন্দ্রে দুই পর্বে এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। সকাল এগারোটায় এ ইউনিটে ৩৬৮৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ২৩৪৩ জন পরীক্ষার্থী, অনুপস্থিত ছিলন ১৩৪৫ জন পরিক্ষার্থী এবং পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬৩.৫৮%। 

২য় পর্বের পরীক্ষা শুরু হয় এবং ৩ টায় এবং শেষ হয় ৪ ঘটিকায়। বিকালের (স্থাপত্য)পরীক্ষায় সর্বমোট ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৮ জন, অনুপস্থিত ছিলন ৪৬ জন এবং উপস্থিতির হার ছিল ৩৭.৮৩%।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ব্যাপক প্রস্ততি। পরীক্ষায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন এবং সুযোগ পাবার আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয়সমূহের ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।  মোট ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত এই ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের এমসিকিউ (MCQ) অনুষ্ঠিত হয়েছে, যেখানে পাস নম্বর ৩০ নম্বর।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy