হালুয়াঘাটে আলহাজ্ব আলী আজগরের স্মরণসভা অনুষ্ঠিত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, উপজেলা পরিষদের দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আমদানি রপ্তানিকারক গ্রুপের মহাসচিব

2026-04-10T20:08:58+00:00
2026-04-10T20:08:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হালুয়াঘাটে আলহাজ্ব আলী আজগরের স্মরণসভা অনুষ্ঠিত
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ২৬৬)
আলহাজ্ব আলী আজগরের স্মরণসভা
X

আলহাজ্ব আলী আজগরের স্মরণসভা

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক, উপজেলা পরিষদের দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও  আমদানি রপ্তানিকারক গ্রুপের মহাসচিব আলহাজ্ব আলী আজগরের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১০ এপ্রিল) অপরাহ্নে আলী আজগর স্মৃতি পরিষদের আয়োজনে পৌরশহরের হোটেল ইমেক্স ইন্টারন্যাশনাল এর হল রুমে আলহাজ্ব আলী আজগরের একমাত্র সন্তান ব্যারিষ্টার আ.স.ম.খালিদ ইকবাল এর সভাপতিত্বে ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভা ও ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, হালুয়াঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালুয়াঘাট উপজেলা শাখার সাবেক যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আধ্যাপক আমজাত হোসেন, আধ্যাপক মাহাবুর রহমান মকুল, যুগ্ম-আহবায়ক কাজ্বী ফরিদ আহমেদ পলাশ, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান স্বাধীন,ফারুক মল্লিক,এডভোকেট মিলন কান্তি সরকারসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হালুয়াঘাট উপজেলা শাখার বিভিন্নস্তরের নেতৃবৃন্ধ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তাগণ বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে বুকে ধারণ করে বিগত ২০০৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিকট আনুষ্ঠানিক ভাবে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন এই বর্ষীয়ান নেতা। 

তিনি হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ১৯৮৭ ও ২০০৯ সালে দুই মেয়াদে দ্বায়িত্ব পালন করেন। এর পূর্বে ২০০৬ ও ২০০৮ সালে এবং সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন চেয়ে ছিলেন। এ সময় আলহাজ্ব আলী আজগরের জীবনাদর্শের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন।

২০২১ সালের ২ এপ্রিল হঠাৎ শাররিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর নিজ বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন আলী আজগর। পরে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাজা অনুষ্ঠত হয় এবং ২য় জানাজা শেষে ময়মনসিংহের চরলক্ষীপুর নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে দাফন সম্পূর্ন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy