কালিয়ায় কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয়

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের সুবিধার্থে ৫টি নির্দিষ্ট পয়েন্টে জ্বালানি তেল (ডিজেল) প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা

2026-04-10T20:28:10+00:00
2026-04-10T20:28:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় কৃষকদের মাঝে ১০০ টাকা লিটারে ডিজেল বিক্রয়
কালিয়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:২৮ পিএম   (ভিজিট : ৩৩)
ডিজেল বিক্রয়
X

ডিজেল বিক্রয়

নড়াইলের কালিয়া উপজেলায় কৃষকদের সুবিধার্থে ৫টি নির্দিষ্ট পয়েন্টে জ্বালানি তেল (ডিজেল) প্রতি লিটার ১০০ টাকা দরে বিক্রয় করা হচ্ছে। এসব পয়েন্টে ডিলারদের মাধ্যমে নিয়মিতভাবে তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। 

আজ শুত্রবার (১০ এপ্রিল) বিকালে কালিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স তৌফিয়া স্টোরে কৃষকদের মাঝে জনপ্রতি ৫লিটার করে ডিজেল বিক্রয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, উপজেলার নড়াগাতী এলাকায় বড়দিয়া বাজার ও যোগানিয়া বাজারে দুটি পয়েন্টে তেল বিক্রয় চলছে। এছাড়া কালিয়া উপজেলার কালিয়া ফিলিং স্টেশন ও বাস¯ট্যান্ড, চাচুড়ি পয়েন্ট,  এলাকাতেও কৃষকদের জন্য বিশেষভাবে তেল সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে সাধারণ যানবাহনের জন্য ফিলিং স্টেশনে স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রয় অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের মজুদ রয়েছে।

কৃষি কার্যক্রম সচল রাখতে এবং সেচ কাজে কোনো বিঘ্ন না ঘটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা নির্ধারিত দামে সহজেই ডিজেল সংগ্রহ করতে পারছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy