সুন্দরবনের গহীনে বনবিভাগের ধাওয়া, ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সুন্দরবনের গহীনে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তাদের ফেলে যাওয়া তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি

2026-04-10T21:35:02+00:00
2026-04-10T21:35:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুন্দরবনের গহীনে বনবিভাগের ধাওয়া, ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:৩৫ পিএম   (ভিজিট : ৭২)
ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার
X

ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার

সুন্দরবনের গহীনে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তাদের ফেলে যাওয়া তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও চারটি কারতুজ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সুন্দরবনের পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন এলাকার কঞ্চির খালের বাইনতলা নামক স্থানে নিয়মিত টহলের সময় এ ঘটনা ঘটে।

বনবিভাগ জানায়, টহলরত বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করলে দুষ্কৃতিকারীদের ধাওয়া করেন। এ সময় তারা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে অস্ত্র ও কারতুজ উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, সুন্দরবনে অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বনবিভাগ জানিয়েছে, জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy