দীর্ঘ বিরতির না বলা অনুভূতির গল্প নিয়ে অভিনয়ে ফিরলেন বিটিএস সদস্য ‘ভি’

অনলাইন ডেস্ক

বিনোদন

BTS সদস্য Kim Taehyung (V) দীর্ঘ বিরতির পর নতুন শর্টফিল্ম ‘That Night, Our Decaf’ দিয়ে অভিনয়ে ফিরছেন। টিজার ইতোমধ্যে ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

2026-04-11T12:56:47+00:00
2026-04-11T13:08:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দীর্ঘ বিরতির না বলা অনুভূতির গল্প নিয়ে অভিনয়ে ফিরলেন বিটিএস সদস্য ‘ভি’
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:৫৬ পিএম  আপডেট: ১১.০৪.২০২৬ ১:০৮ পিএম  (ভিজিট : ১৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিটিএস- এর জনপ্রিয় সদস্য কিম তাই-হিউং, ভক্তদের মাঝে যিনি ‘ভি’ নামে পরিচিত। ভক্তদের বড় চমক দিয়ে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন  তার অভিনীত নতুন শর্ট ফিল্মের নাম ‘দ্যাট নাইট, আওয়ার ডিক্যাফ’।

ভক্তদের বড় চমক দিয়ে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেন বিটিএস- এর জনপ্রিয় সদস্য কিম তাই-হিউং, ভক্তদের মাঝে যিনি ‘ভি’ নামে পরিচিত। তার অভিনীত নতুন শর্ট ফিল্মের নাম ‘দ্যাট নাইট, আওয়ার ডিক্যাফ’।

দক্ষিণ কোরিয়ার প্রসিদ্ধ কফি ব্র্যান্ড ‘কম্পোজ কফি’ র নতুন শর্টফিল্মটির এরইমধ্যে প্রকাশিত হয়েছে টিজার। যেখানে দেখা যায়, একটি নিরিবিলি কফিশপে কফি অর্ডার করেন ভি। কিছুক্ষণ পর, একটি মেয়েও ঠিক একই অর্ডার দেন। চোখে চোখ না পড়লেও, যেন শুরু হয় পুরনো এক অদ্ভুত সংযোগ।
ভি-এর বিপরীতে নারী চরিত্রে কে অভিনয় করছেন তা অনেকটাই রহস্যময় রয়ে গেছে। এতে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। টিজার প্রকাশের পর থেকে ভক্তদের মাঝে উচ্ছ্বাসও বাড়ছে নতুন শটংফিল্মটি কেন্দ্র করে। 

এদিকে দীর্ঘ চার বছর পর আবারও বিশ্বজুড়ে আলোচনায় বিটিএস। কামব্যাক, নতুন গান, সব মিলিয়ে যখন ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, ঠিক তখনই ‘ভি’-এর অভিনীত এ শর্টফিল্ম তৈরি করেছে ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা।


প্রায় এক দশক আগে ‘হরাং’ সিরিজ দিয়ে ২০১৬ সালে অভিনয়ে যাত্রা শুরু করেছিলেন কিম। তারপর দীর্ঘ বিরতি। অবশেষে আবারও ছোট পর্দায় ফিরছেন ভি। এক কাপ কফি, একটি রাতের গল্প, আর কিছু না বলা অনুভূতি নিয়ে আজ শুক্রবার (১০ এপ্রিল) কম্পোজ কফি-এর অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে শর্ট ফিল্ম ‘দ্যাট নাইট, আওয়ার ডিক্যাফ’।





  বিষয়:   BTS V  Kim Taehyung  V short film  That Night Our Decaf  Kpop news  BTS comeback  Korean drama  V acting 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy