বগুড়া সদরে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যানবৃন্দ

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার উপজেলা

2026-04-11T15:59:52+00:00
2026-04-11T15:59:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়া সদরে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যানবৃন্দ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৬২)
X

বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী এবং সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত এমপি রেজাউল করিম বাদশা বগুড়া সদরকে একটি আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা নবনির্বাচিত এমপির প্রতি শুভকামনা জানান এবং উন্নয়ন কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy