চাটখিলে ফার্মেসীতে কিশোর গ্যাংয়ের হামলা, ১জনকে কুপিয়ে জখম

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

চাটখিল প্রেসক্লাব ভবনের নিচতলায় রক্তিম রোজ ফার্মেসীতে কিশোর গ্যাং হামলা চালিয়ে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে।আজ শনিবার (১১

2026-04-11T19:30:09+00:00
2026-04-11T19:30:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে ফার্মেসীতে কিশোর গ্যাংয়ের হামলা, ১জনকে কুপিয়ে জখম
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৩৩)
চাটখিলে ফার্মেসীতে কিশোর গ্যাংয়ের হামলা, ১জনকে কুপিয়ে জখম
X

চাটখিলে ফার্মেসীতে কিশোর গ্যাংয়ের হামলা, ১জনকে কুপিয়ে জখম

চাটখিল প্রেসক্লাব ভবনের নিচতলায় রক্তিম রোজ ফার্মেসীতে কিশোর গ্যাং হামলা চালিয়ে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। 

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রক্তিম হোসেন মিনহাজ (১৮) কে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ফার্মেসী মালিক আলমগীর হোসেন হিরুর ভাতিজা। 

আলমগীর হোসেন হিরু জানান, আমি জোহরের নামাজ পড়তে গেলে একদল কিশোর গ্যাং সন্ত্রাসী আমার দোকানে হামলা চালিয়ে আমার ভাতিজা রক্তিম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আমি নামাজ পড়ে এসে ভাতিজা ও পাশ্ববর্তী দোকানের লোকজন থেকে জানতে পারি চয়নের নেতৃত্বে প্রান্ত, তুষার, রাহী সহ অজ্ঞাতনামা ৮/১০ জন সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। 

এ সময় কিশোর গ্যাংয়ের হামলায় দোকানে কিছু জিনিসপত্র নষ্ট হয়ে বলে আলমগীর হোসেন হিরু জানান। 

এই ব্যাপারে আলমগীর হোসেন হিরু বাদী হয়ে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy