হাসপাতালে আশা ভোঁসলে, অবস্থা সংকটাপন্ন

বুলেটিন ডেস্ক

বিনোদন

ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

2026-04-12T11:55:02+00:00
2026-04-12T11:55:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসপাতালে আশা ভোঁসলে, অবস্থা সংকটাপন্ন
বুলেটিন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৮০)
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে হঠাৎ অসুস্থ, অবস্থা সংকটাপন্ন
X

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে হঠাৎ অসুস্থ, অবস্থা সংকটাপন্ন

ভারতীয় কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন এবং তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি জানান, শনিবার হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট হলে ৯২ বছর বয়সী এই খ্যাতিমান শিল্পীকে দ্রুত হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আশা ভোঁসলের নাতনি জানাই ভোসলে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার দাদি আশা ভোঁসলে অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি। তার চিকিৎসা চলছে এবং আশা করছি সবকিছু ভালো হবে। আমরা শিগগিরই ইতিবাচক খবর জানাব।’ 

ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোঁসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোঁসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন।





  বিষয়:   আশা ভোঁসলে অসুস্থ  Asha Bhosle hospital news  cardiac arrest singer  Bollywood legend health  Indian singer update 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy