হানিয়া আমিরের আক্ষেপ

বিনোদন ডেস্ক

বিনোদন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। স্যোশাল মিডিয়ায় অনেকদিন থেকেই অনুপস্থিত এ অভিনেত্রী। তার এ অনুপস্থিতি ঘিরে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বুলিং আর ট্রলের শিকার হয়ে এবার সে প্রশ্নের জবাব দিয়েছেন হানিয়া।

2026-04-12T15:54:47+00:00
2026-04-12T16:02:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হানিয়া আমিরের আক্ষেপ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৫৪ পিএম  আপডেট: ১২.০৪.২০২৬ ৪:০২ পিএম  (ভিজিট : ৫৬)
হানিয়া আমির
X

হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। স্যোশাল মিডিয়ায় অনেকদিন থেকেই অনুপস্থিত এ অভিনেত্রী। তার এ অনুপস্থিতি ঘিরে নানা প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। বুলিং আর ট্রলের শিকার হয়ে এবার সে প্রশ্নের জবাব দিয়েছেন হানিয়া। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, সম্প্রতি তিনি বিরতি নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল, এ সময় ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে ভাববেন।

নিজ সম্পর্কে চলমান বিতর্ক প্রসঙ্গে হানিয়া জানান, এমন পরিস্থিতি তার কাছে নতুন কিছু নয়। তবে মানুষের নেতিবাচক মন্তব্য তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। আক্ষেপ করে তিনি বলেন, সুখী ও আত্মবিশ্বাসী নারীদের প্রতি সমাজে এক ধরনের বিদ্বেষ কাজ করে- যেখানে শুধু পুরুষ নয়, নারীরাও জড়িত।
 নারীদের প্রতি নারীদের এই নেতিবাচক মনোভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন হানিয়া। একে ‘হেট ট্রেন’ বা ঘৃণার প্রবাহ হিসেবে উল্লেখ করেন। তার মতে, অনেকেই অন্যকে ছোট করে নিজে স্বস্তি খোঁজেন-যা সমাজের জন্য উদ্বেগজনক।

এছাড়া নারীদের প্রায়ই তাদের চেহারা, গায়ের রং, সাফল্যের কারণে অনলাইনে কটাক্ষের শিকার হতে হয় তারও প্রতিবাদ জানান হানিয়া। জনপ্রিয়তা অর্জনের পর প্লাস্টিক সার্জারি বা অসৎ উপায়ের অভিযোগ তোলার প্রবণতাকেও প্রশ্নবিদ্ধ করেন এ অভিনেত্রী। অনুসারীদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে হানিয়া বলেন, আমরা কি কাউকে কেবল সে জনপ্রিয় বলে ঘৃণা করছি? নাকি সে অনেক কিছু অর্জন করেছে বলে? নাকি সে তার জীবনকে দারুণভাবে উপভোগ করছে বলে?
সবশেষে এ অভিনেত্রী সবাইকে ইতিবাচক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষকে তার নিজের মতো থাকতে দিন।

 হানিয়ার এ সাহসী বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার পোস্টে তারকা ও প্রভাবশালী ব্যক্তিত্বরা সমর্থন জানাতে শুরু করেছেন। নেটিজেনদের অনেকেই হানিয়ার এ সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন। 





  বিষয়:   পাকিস্তান  অভিনেত্রী  হানিয়া আমির 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy